ঢাকা   ০৪:৩৫:২৩ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ‘কূটনৈতিক চাল’: মারুফ কামাল খান ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সংস্কৃতিতে দুর্বৃত্তায়ন রুখতে হবে কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৭ জন, রাজশাহীতে ৫৩, সিলেটে ২০৫, চট্টগ্রামে ২৬০ জন, বরিশালে ১৪১, ময়মনসিংহে ১০২, খুলনায় ১০৪ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৫২৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি