ঢাকা   ০২:৪৭:০৬ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি (কুমিল্লা) :

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫১ পিস ইয়াবাসহ মাদক মামলার দুই আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ডাকাতি মামলার চার আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামি রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মোহাম্মদ হোসেন (৩৩), মাদক মামলার আসামি ছালেহ আহম্মেদ (৩০) ও রবিউল (২০)। ডাকাতি মামলার আসামিরা হলেন মনির হোসেন (৩৩), সোলেমান ওরফে বাবুল (৪২), মাসুদ বেপারী (২২) ও রাসেল মিয়া (৩২)।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি জাকির হোসেন (৪৫), মনির ওরফে ক্যাপ মনির (৩৩) ও সুমি আক্তার (৩৩) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নবীর হোসেন (২৮), সুমন (২৯), হৃদয় (৩০), অলিউল্লা (২৯), রিপন (২০), রাব্বি (২২), সোহেল মিয়া (৪৭) ও রাজিব মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, ইসমাইল, মধুসূদন, রেজোয়ানুল, বিভাস কুমার, দিবাকর বড়ুয়াসহ সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবু রাখাই ও মাহবুবুর অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা ও অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি