https://bindubanglatv.com/
দাউদকান্দি সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রোজী আক্তার।
আজ সোমবার (৯ নভেম্বর) তিনি থানা পরিদর্শনে গেলে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসককে থানা পুলিশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।