ঢাকা   ০৩:৩০:৫৬ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ‘কূটনৈতিক চাল’: মারুফ কামাল খান ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সংস্কৃতিতে দুর্বৃত্তায়ন রুখতে হবে কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাউদকান্দি মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক

পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার :

বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের আওতায় রয়েছেন। তাই নতুন পাসপোর্ট নিয়ে নয়, বরং দণ্ডিত অপরাধী হিসেবেই তাঁকে বাংলাদেশে ফিরতে হবে।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় এসব কথা বলেন আসিফ নজরুল।
লেখায় তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন। এর অর্থ, বাংলাদেশে এসে বিচার মোকাবিলা করার মতো পরিস্থিতি রয়েছে বলে তিনি মনে করছেন। তবে সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে।

আসিফ নজরুলের মতে, প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের জন্য আরও সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার ভারতের কাছে যুক্তি তুলে ধরতে পারে, দেশে ন্যায়বিচার রয়েছে বলেই শেখ হাসিনা দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।

ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন সাবেক এই উপদেষ্টা।
লেখার শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

উল্লেখ্য, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আসিফ নজরুলের এই বক্তব্যে পাসপোর্ট, প্রত্যর্পণ ও বিচারপ্রক্রিয়া নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি