ঢাকা   ০৩:১০:৫১ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭–৩০ নভেম্বর দাউদকান্দি-মেঘনায় শান্তি মিছিলের আহ্বান হাসিনার ফেরা নিয়ে আলোচনা ভারতের সঙ্গে, তাঁর সঙ্গে নয় : প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ

ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় এ উদ্যোগের কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থায় বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমানো, পরিচালনায় শৃঙ্খলা আনা এবং সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি