• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে  বিশাল মিছিল জাতীয় সংসদ ভবনে মির্জা ফখরুলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ মেঘনায় মাদকসহ বিভিন্ন মামলায় ৩ ব্যক্তি গ্রেপ্তার দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

যোগা‌যোগ ব্যবস্থা ইতিহা‌সের সব‌চে‌য়ে ভালো অবস্থায়: কা‌দের

নিজস্ব সংবাদ দাতা / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, না:গঞ্জ সংবাদদাতা:

সড়ক মহসড়‌কে যোগা‌যোগ ব্যবস্থা এবার ইতিহা‌সের সব‌চে‌য়ে ভালো অবস্থায় উপ‌নীত হ‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

রোববার (২ মে) নারায়ণগ‌ঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইও‌য়ে পু‌লি‌শের কমান্ড এন্ড ম‌নিট‌রিং ক‌ন্ট্রোল সেন্টা‌রের উদ্বোধন অনুষ্ঠা‌নে গণমাধ্যমকর্মী‌দের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যোগা‌যোগ ব্যবস্থার উন্নয়‌নের ফ‌লে ঢাকা থে‌কে কুমিল্লায় দেড় ঘন্টায় এবং চট্টগ্রামে চার ঘন্টায় যানবাহন পৌঁছাতে সক্ষম হ‌য়ে‌ছে। ঘরমু‌খো মানু‌ষের যাত্রা এবার অবিস্মরণীয় স্ব‌স্তিদায়ক হ‌য়ে‌ছে। এ ছাড়া মহাসড়‌ক চার লে‌নে উন্নীত হ‌ওয়ায় উত্তর জনপ‌দেও দুর্ভোগের অবসান হ‌য়ে‌ছে।

জঙ্গিবাদকে বৈশ্বয়িক সমস্যা উল্লেখ করে সেতুমন্ত্রী ব‌লেন, হ‌লি আর্টি‌জানের পর জ‌ঙ্গিবাদ মোকা‌বেলায় আমরা সক্ষমতা অর্জন ক‌রে‌ছি। আসন্ন ঈদের জামাত‌কে কেন্দ্র ক‌রে জ‌ঙ্গি হামলা উড়ি‌য়ে দেয়া‌ যায় না। ত‌বে আমা‌দের আইনশৃঙ্খলা বা‌হিনী তা মোকা‌বেলা করার জন্য তৎপর র‌য়ে‌ছে।

বিএন‌পির মহস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের সাম্প্রতিক এক বক্ত‌ব্যের প্রে‌ক্ষি‌তে ওবায়দুল কাদের ব‌লেন, অতী‌তে যারা দুর্নীতি‌তে তিনবা‌রের বিশ্ব চ্য‌ম্পিয়ান হ‌য়ে‌ছে এবং যা‌দের বি‌রুদ্ধে এখ‌নো দুর্নীতির বিচার চল‌ছে তা‌দের মুখে দুর্নীতির অভি‌যোগ ভূ‌তের মু‌খে রাম ছাড়া কিছু নয়।

অনুষ্ঠানে হাইও‌য়ে পু‌লি‌শের ডিআইজি আতীকুল ইসলাম ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন