• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হলো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

ফেনীতে ‘বন্দুকযুদ্ধেথ ২ মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদ দাতা / ৩৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

বিন্দুবাংলা টিভি. কম,

ঢাকা, রোববার, ০৯ জুন ২০১৯ (নিজস্ব প্রতিনিধি) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধেথ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়া রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। এছাড়া অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়। শনিবার (০৮ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম। তিনি বলেন, রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‍্যাব-৭ এর পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়। এসময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তারই শার্টের পকেটে রাখা একটি কাগজে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। র‍্যাব উপ অধিনায়ক বলেন, ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন