• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

এক নারীর গর্ভের সন্তানের পিতৃত্ব দাবী দুই যুবকের।

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :   ফরিদপুরের নগরকান্দায় এক নারীর গর্ভের সন্তানের পিতৃত্ব দাবি করেছেন দুই যুবক। এই নিয়ে কয়েক দফায় সালিশ করেও কোন সমাধান করতে পারেনি গ্রাম্য মাতবররা।
জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদি গ্রামের আলমগীর কাজির মেয়ে নাজমা বেগমের সঙ্গে প্রায় ১০ বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার জুনাসুর গ্রামের বাদশা লস্করের ছেলে ছাবু লস্করের বিয়ে হয়। পরে নাজমা বেগম ২০১৮ সালের ৩০ আগস্ট ছাবুকে তালাক দেন। পরে নিজের গ্রামের লাল মোল্লার ছেলে হেলাল মোল্লার সঙ্গে  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাজমার। এরপর ২০১৮ সালের ২৭ ডিসেম্বর হেলালের সঙ্গে নাজমার বিয়ে হয়। পরে চলতি বছরের ১ মার্চ নাজমা হেলালকে তালাক দিয়ে পূর্বের স্বামী ছাবুর সঙ্গে সংসার শুরু করেন। এরই মাঝে নাজমা সন্তানসম্ভবা হয়ে পড়েন। বর্তমানে হেলালের দাবি এই সন্তান তার, অন্যদিকে এই সন্তান নিজের বলে দাবি করেন ছাবুও।
হেলাল নাজমার গর্ভের সন্তানকে নিজের দাবি করে বলেন, এই সন্তান আমার।  অন্যদিকে গর্ভের সন্তান নিজের দাবি করে ছাবু বলেন, হেলাল আমার সঙ্গে যুদ্ধ শুরু করেছে। সেজন্য নাজমাকে দিয়ে হেলালের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করিয়েছি।তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নাজমা।এ বিষয়ে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া বলেন, বিষয়টি নিয়ে এলাকায় মিমাংসার চেষ্টা চলছে। শিগগিরই বিষয়টি মিমাংসা করে দিব।

সূএঃ সমকাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন