ঢাকা   ০৫:৪৮:২৩ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

একাদশ শ্রেণিতে ভর্তি তালিকা প্রকাশ, প্রথম পর্যায়ে ১৩,১৮,৮৬৬ শিক্ষার্থী মনোনীত

Reporter Name
  • Update Time : Monday, June 10, 2019,
  • 427 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,

ডেস্ক রিপোর্ট :

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার।

কলেজে ভর্তির ওয়েবসাইটে (যঃঃঢ়://িিিি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ/) সোমবার এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জনকে মনোনীত করা হয়েছে। এদের ১৮ জুনের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম এসেছে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা) করতে হবে।

প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের ২৭ থেকে ৩০ জুনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তাদের মোবাইলে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

অধ্যাপক হারুন জানান, একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন আবেদন করলেও তাদের মধ্যে ৯৭ হাজার ১০ জন ভর্তির জন্য কলেজ পাননি।

“অনেকে এসএমএসের মাধ্যমে শুধু একটি কলেজে আবেদন করেছিল। কেউ কেউ ভালো ভালো কলেজে আবেদন করায় প্রথম পর্যায়ে তারা কলেজ পায়নি।চ্

প্রথম দফায় যারা কলেজ পায়নি, তারা দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ পাবেন জানিয়ে হারুন বলেন, মাধ্যমিকে উত্তীর্ণ সব শিক্ষার্থীই ভর্তির জন্য কলেজ পাবে, সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবে।

১৯ থেকে ২০ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৪ জুন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে ২১ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৫ জুন তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে।

এবারও সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পেরেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি