• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

দাউদকান্দিতে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ, দুই আসামি গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,দাউদকান্দি সংবাদদাতা :

 

প্রেমের ফাঁদে ফেলে এক গার্মেন্টস কর্মীকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এনে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত (৭ জুন) শুক্রবার দিবাগত রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল এলাকার একটি মৎস্য খামারের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রবিবার বিকাল ৩টার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে আসামি গ্রেফতার করতে গেলে পুলিশ ও আসামিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় গোলাম রাব্বি ও রাব্বি আহাম্মদ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুই এএসআই ও দুই কনস্টেবলসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের পদ্মা গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত এক কর্মীর (২০) সঙ্গে প্রায় এক বছর আগে ফেসবুকের সূত্র ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের রমিজ মিয়ার ছেলে গোলাম রাব্বীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাব্বী ওই গার্মেন্টসকর্মীকে বিয়ে করবে বলে ডেকে আনে। সে জানায় এ ব্যাপারে তার বাবা-মা সম্মতি দিয়েছেন। এজন্য সরাসরি দেখতে চান।

ওই গার্মেন্টসকর্মী ওইদিন বিকাল ৪টার দিকে বাসযোগে চট্টগ্রাম থেকে রওয়ানা করে রাত ১২টার দিকে দাউদকান্দি বাস স্টেশনে এসে পৌঁছেন। এ সময় প্রেমিক গোলাম রাব্বী, তার বন্ধু আল আমিন ও রাব্বি আহাম্মদসহ কয়েকজন তাকে নিয়ে একটি সিএনজিযোগে রওয়ানা করে। এরপর ওই গার্মেন্টসকর্মীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল এলাকার একটি মৎস্য খামারের অফিসকক্ষে নিয়ে যায়।

তাদের উদ্দেশ্য বুঝতে পেরে গার্মেন্টসকর্মী চিৎকার শুরু করে। এ সময় তারা ওড়না দিয়ে গার্মেন্টসকর্মীর মুখ চেপে ধরে প্রাণনাশের হুমকি দেয়। তারপর ভোর রাত ৪টা পর্যন্ত তাকে গণধর্ষণ করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মালিখিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে আল আমিনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার বিকাল ৩টার দিকে দাউদকান্দির বলদাখাল সুইস গেইট এলাকায় অভিযানে গেলে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গোলাম রাব্বী ও রাব্বি আহাম্মদ গুলিবিদ্ধ হয়। এ সময় থানার এএসআই আমির হোসেন ও প্রদীপ এবং দুই কনস্টেবলসহ চার পুলিশ সদস্য আহত হন।

রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আহত গোলাম রাব্বী ও রাব্বি আহাম্মদকে সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, একটি রাম দা, একটি চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন