• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বাপ্পি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাপ্পী ওরফে
রাজিব (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের ৩ সদস্য আহত
হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর
এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাপ্পী জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত. দেলোয়ার
হোসেন দেলুর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২শ পিস
ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, ভোররাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায়
মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা পুলিশ। পুলিশের
উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের উপর
হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক
ব্যবসায়ী বাপ্পী গুলিবিব্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহত
বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায়
১১টির অধিক মামলা রয়েছে। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন