• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ

গুইমারা রিজিয়নের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,সোহাগ মজুমদার ,   খাগড়াছড়ি থেকে  : খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে: মুশফিক হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম সেনানীবাসের প্রধান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ দুইদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান,গুইমারা রিজিয়ন জিটু আই মেজর মো:মঈনুল আলম,বিএম মেজর ফজলে রাব্বি। এতে প্রধান অতিথি মেজর জেনারেল এস.এম মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম সেনানীবাসের প্রধান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান বলেন,পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র পাহাড়কে অস্থিতিশীল করতে পারবে না। অশান্তি সৃষ্টিকারীদের রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান অতিথির সহধর্মিনী মিসেস তৌহিদা রহমান। এছাড়াও ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্ণেল নাজিম, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল হাই,সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল জান্নাতুল ফেরদৌস,গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুন’খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং বিশিষ্টজরা এতে অংশ নেয়। এছাড়াও আতশবাজী, প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন সহ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন