• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ফেনীতে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ ।

নিজস্ব সংবাদ দাতা / ৩০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০১৯

১৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী সদরে বৃদ্ধ ভিক্ষুক লাতু মিয়ার ১৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ মোঃঅলি ও মোঃআনোয়ার নামের দুই জনকে গ্রেফতার করে।

এদিকে শনিবার দুপুরের দিকে ডিসি মো. ওয়াহিদুজ্জামান দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা বৃদ্ধ লাতু মিয়ারহাতে তুলে দেন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে সদর হাসপাতাল মোড়ে লাতু মিয়ার কাছ থেকে ১৯ হাজার পাঁচশ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় মামলা করেছেন লাতু মিয়া। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

ডিসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের খবর ফেসবুকে ভাইরাল হলে দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা লাতু মিয়ার হাতে তুলে দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন