ঢাকা   ০২:১৩:৫৭ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

ওসি মোয়াজ্জেমকে কারাগারে প্রেরণের নির্দেশ 

Reporter Name
  • Update Time : Monday, June 17, 2019,
  • 361 Time View

১৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।সোমবার (১৭ জুন) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থানা থেকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের একটি টিম প্রিজন ভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে নেয় । সিএমএম আদালতে তাকে হাজতখানায় রাখা হয়। সকাল ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ ওসি মোয়াজ্জেমকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


আদালতে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ ওসি মোয়াজ্জেমের জামিনের আবেদন করে বলেন, নুসরাতের যে ভিডিও ছড়িয়েছে তা তিনি করেননি। এ সময় ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধিতা করেন বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিনের আবেদন বাতিল করে মোয়াজ্জেমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া আগামী ৩০ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় নুসরাতের পরিবার থানায় অভিযোগ করতে গেলে ওসি মোয়াজ্জেম নুসরাতকে জেরা করে ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে এই ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে ১৫ এপ্রিল উচ্চ আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

২৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওইদিন আদালত ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে ওসি মোয়াজ্জেম আত্মগোপনে ছিলেন।

পরোয়ানা জারির ২০ দিন পর রোববার (১৬ জুন) হাইকোর্টের সামনে থেকে ওসি মোয়াজ্জেম গ্রেফতার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি