ঢাকা   ০৪:০৮:২৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু ভূমি অফিসে অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে: ভূমিমন্ত্রী ১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিদেশে পাচার অর্থ ফেরাতে উদ্যোগ: রাষ্ট্রপতি অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : Sunday, November 13, 2022,
  • 403 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

সব জেলার অবৈধ ইটভাটা ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করতে বলেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব এবং পরিবেশ সচিবকে এ নির্দেশনা জারি করতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা নিয়ে গণমাধ্যমে আসা কয়েকটি প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না। অথচ শীত মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করছে। অবৈধ এসব ইটভাটা বন্ধসহ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত রুলসহ ওই আদেশ দেন।

আদালত এক অন্তর্বতীকালীন আদেশে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব এবং পরিবেশ সচিবকে সকল জেলা প্রশাসকদের ৭ দিনের মধ্যেকার্যকরী নির্দেশনা দিতে বলেছেন। যাতে স্ব স্ব এলাকায় অবৈধ ইটভাটার কার্যক্রম ও জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার বন্ধ হয়। দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত অপর এক আদেশে পরিবেশের মহাপরিচালক, পরিচালক ও বিভাগীয় কমিশনারদের এক সপ্তাহের মধ্যে তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মনিটরিং টিম গঠন করে অবৈধ ইটভাটার কার্যক্রম ও জ্বালানি হিসেবে ইট ভাটায় কাঠের ব্যবহার স্থগিতকরণের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন এবং আদালতে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি