ঢাকা   ০৩:১৪:১৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু ভূমি অফিসে অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে: ভূমিমন্ত্রী ১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিদেশে পাচার অর্থ ফেরাতে উদ্যোগ: রাষ্ট্রপতি অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026,
  • 3 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নতুন নীতিমালার ২৯(১) অনুচ্ছেদ দ্রুত বাস্তবায়নের আহ্বান ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদের
=====================
এ আর জাফরী : বিশেষ প্রতিনিধি :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের দপ্তর স্থানান্তর এবং সার্বিক সহযোগিতার বিধান অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছে *ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ*।
কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্তে এই ইতিবাচক বিধান যেন বাতিল বা খর্ব না হয়, সেজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নীতিমালায় যা বলা হয়েছে :
সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদগুলোর ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে সম্প্রতি ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর ২৯(১) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকাররা তাঁদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর করবেন এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা দেবেন। একইসঙ্গে নীতিমালার ৩১ নম্বর অনুচ্ছেদে পূর্ববর্তী ২০২১ সালের নীতিমালাটি রহিত করা হয়েছে।
নতুন নীতিমালার মূল দিকসমূহ:
* দপ্তর স্থানান্তর: মউশিক প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকারদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর ও ব্যবস্থাপনায় সহযোগিতা (অনুচ্ছেদ ২৯-এর ১)।
* পাঠাগার ও রিসোর্স সেন্টার: জেলা ও উপজেলা পাঠাগার মডেল মসজিদে স্থানান্তর এবং প্রকল্পের বিধান অনুযায়ী জনবলের সম্মানী ও ব্যয় নির্বাহ (অনুচ্ছেদ ২৯-এর ২)।
* শিক্ষাকেন্দ্র স্থানান্তর: প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মধ্য থেকে প্রতিটি মডেল মসজিদে কমপক্ষে একটি করে শিক্ষাকেন্দ্র স্থানান্তর (অনুচ্ছেদ ২৯-এর ৩)।

*মডেল কেয়ারটেকার পরিষদের প্রত্যাশা*:
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা, মক্তব ও নৈতিকতা গঠনে মডেল কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে কাজ করছেন। নতুন নীতিমালায় তাঁদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তরের স্বীকৃতি মসজিদগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে।
একটি স্বার্থান্বেষী মহল এই বিধানের বিরুদ্ধে অপতৎপরতা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে ২৯(১) ধারাটি অক্ষুণ্ণ রাখা এবং মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও মর্যাদা সুরক্ষায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছে পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি