• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে প্রিজাইডিং অফিসারের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯

১৯ জুন ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে উপজেলার বিশাউড়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

সাংবাদিকরা জানান- ওই কেন্দ্রে বেলা পৌণে ১২ টার দিকে সংবাদ সংগ্রহে যান কয়েকজন সাংবাদিক। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার জাহিদ মিয়ার কাছে তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিতে অনিহা প্রকাশ করেন।

এক পর্যায়ে তিনি সাংবাদিকদের প্রতি উত্তেজিত হয়ে বলেন- আমি আপনাদের তথ্য দিতে বাধ্য নই। পরে তিনি সাংবাদিকদের কাছে ‘সাংবাদিক নীতিমালা’ দেখতে চান।

একপর্যায়ে সাংবাদিকদের চাপের মুখে তিনি তথ্য দিতে বাধ্য হন। এ সময় তিনি পূর্বের আচরনের জন্য দুঃখ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন