• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

নাসির নগরে মহাসড়কের ফান্দাউক এলাকায় যানজটে নাকাল

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

২০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। এ কারণে এ সেতুর ওপর দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৮টার দিকে সওজ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া,সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ এবং মাধবপুরের রতনপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করতে বলা হয়। এদিকে নাসিরনগরের ফান্দাউক-রতনপুর আঞ্চলিক সড়কে কয়েক ঘন্টায় ভারী যান চলাচলের কারণে, অন্ত ৮-১০ জায়গার সেতুর দুই পাশের রেলিং ভেঙে মরণ ফাঁদ তৈরী হয়েছে। প্রতিটি ব্রীজ ও রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বুধবার সকালে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। রাস্তায় স্থানীয় ছোট ছোট যান বাহন যেমন সিএনজি, টমটম,অটোরিক্সা,মোটরসাইকেল এমনকি সাধারণ মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারছে না। সরাইল থেকে ফান্দাউক পর্যন্ত ভারী যানবাহনের তীব্র জট। যার কারণে যান চলাচল ও যোগাযোগে মারাত্মক দুর্ভোগ ও দূর্ঘটনার কবলে পরবে বলে আশংকা করছেন এলাকাবাসী। এমনকি উক্ত রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে নাসিরনগর আশুরাইলের সীমান্তবতর্ী এলাকায় উপস্থিত দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ মহাখালের উপর নির্মিত ও শ্রীঘর মেন্দি আলীর বাড়ীর নিকট ভগ্ন দশা পতিত ব্রীজ দুইটি যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা । যে কোন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। এমন আশংকা পোষন করছে স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন