ঢাকা   ১০:১৯:৫৫ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ।

Reporter Name
  • Update Time : Friday, June 21, 2019,
  • 377 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২১ জুন ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। তারা সম্পর্কে ভাইবোন।

শুক্রবার সকাল ৭টার দিকে সদরঘাটের এক নম্বর পন্টুন বরাবর মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জ যাচ্ছিলেন একই পরিবারের পাঁচজন। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘পূবালী ৫ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

এরপর তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেন পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই শিশু। ছেলে শিশুটির নাম মেশকাত। তার বয়স ১২ বছর। আর মেয়েটির নাম নুসরাত। বয়স আনুমানিক ৫ বছর। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

যৌথবাহিনীর অভিযানে যাদের উদ্ধার হয়েছে তারা হলেন জোসনা, শামিম মৃধা ও ছয় মাসের একটি শিশু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি