• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

জকিগঞ্জ ও মাধবপুর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯

নিজস্ব সংবাদ দাতা / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০১৯

২১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. ক, সিলেট প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়- বুধবার (১৯ জুন) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র‍্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার বড়পাথর এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ আজমল হোসেন (২৮) নামের এ ব্যাক্তিকে আটক করে। আটক ব্যাক্তি উপজেলার বড় পাথর এলাকার মৃত আহদ্দস আলীর ছেলে।

এদিকে অপর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩০৩ পিস ইয়াবাসহ মো. আয়াত আলী (৩৭) নামের ১ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাধবপুরের কালিগঞ্জ বাজার থেকে তাকে আটক করে। আটক ব্যাক্তি বি-বাড়ীয়ার নাসির নগর উপজেলার ডরমন্ডল গ্রামের মো. রজব আলীর ছেলে।

আটক দুজনকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তাদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন