• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ফেনীর পুলিশ সুপার।

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০১৯

২৩ জুন ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর পুলিশ লাইন মিলনায়তনে ২২ জুন শনিবার দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন,নবাগত পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম,পিপিএম।মতবিনিময় কালে তিনি বলেন,সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর।সন্ত্রাস,জঙ্গিবাদ,মলম পার্টি,ইভটিজিং চাঁদাবাজি, ছিনতাইকারী,মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

পুলিশ সুপার বলেন,ফেনীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করবে।সন্ত্রাস,মাদক ও জঙ্গিমুক্ত ফেনী গড়ব আমরা। আগামী এক মাসের মধ্যে অজ্ঞান পার্টি নির্মূল করা হবে।ছিনতাইমুক্ত করতে মোটরসাইকেলে দুজনের বেশি উঠবেন না,হেলমেট পরতে হবে। ফেনী শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন,পুলিশে নতুন সদস্য নিয়োগের জন্য কারও প্রলোভনে পড়বেন না।এজন্য সব থানায় পুলিশ সুপারের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।নিয়োগ স্বচ্ছ করণে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার বলেন,আপনারা আমাকে ফুল দিয়ে নয়,হৃদয় দিয়ে ভালোবাসুন,যাওয়ার সময় ফুল পাওয়ার উপযুক্ত মনে করলে তখন ফুল দেবেন।

পুলিশ সুপার ছাড়া ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডমিন মোহাম্মদ রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উক্য সিং,অতিরিক্ত পুলিশ সুপার ফেনী উত্তর নিশান চাকমা, সহকারী পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ খালেদ হোসেন প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন