ঢাকা   ০৮:০৯:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে সব্জি বোঝাই ট্রাক থেকে বিজিবির মাদক উদ্ধার।

Reporter Name
  • Update Time : Sunday, June 23, 2019,
  • 281 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর :     ট্রাক ভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেন্সিডিল পাচার কালে ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা।

রাত এগারোটায় দিনাজপুরের বিরামপুর উপজেলা রেলগেট মোড় এলাকা থেকে এইগুলো জব্দ করা হয়।

কাটলা বিশেষ ক্যাম্পকমান্ডার শহিদুল ইসলাম জানান, জেলার হাকিমপুর উপজেলা থেকে একটি সবজি ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় ঐ ট্রাকটিকে আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পোটল(সবজি) এর মধ্যে বিশেষ ভাবে রাখা ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

২৯ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল  শরিফুল আবেদ ফেন্সিডিলসহ নেশা জাতীয় ইনজেকশন আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন,সীমান্তে আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি