• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে পুলিশের ওসি পদ মর্যাদার ৬ কর্মকর্তার বদলী।

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা পুলিশ প্রশাসনে কর্মরত থাকা ওসি পদ মর্যদার ৬ কর্মকর্তাকে একইদিনে বদলী করা হয়েছে।৬ পুলিশ কর্মকর্তার বদলীর আদেশটি পুলিশ সদর দপ্তর থেকে রবিবার ২৩ জুন ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়।ফেনী জেলা পুলিশ সূত্রে জানাযায়,ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে শিল্প পুলিশে,ডিবির ওসি রাশেদ খান চৌধুরী ও সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃকামাল হোসেনকে এপিবিএনে বদলী করা হয়। এছাড়া ডিআইওয়ান মোঃশাহীনুজ্জামানকে ট্যুরিষ্ট পুলিশ,ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া ও ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোঃশাহজাহান মিয়াকে ঢাকা পুলিশ সদর দপ্তরে বদলী করা হয়।সোনাগাজী মডেল থানায় দায়িত্বরত থাকা ওসি (তদন্ত) মোঃকামাল হোসেন ২০১৮ সালের ১৮ অক্টোবর সোনাগাজী থানায় ওসি (তদন্ত) হিসাবে যোগদান করেন। দাগনভূঞাঁ থানা থেকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ পিপিএম ফেনী মডেল থানায় যোগদান করেন।তিনি মোঃরাশেদ খান চৌধুরীর স্থলাভিষিক্ত হন। রাশেদ খান চৌধুরী ছাগলনাইয়া থানা থেকে ২০১৬ সালের ৫ ডিসেম্বর ফেনী মডেল থানায় যোগদান করেন।আবুল কালাম আজাদকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাশেদ একি জেলায় গোয়েন্দা পুলিশের ওসি হিসাবে যোগদান করেন।ইতিপূর্বে তাকে নোয়াখালী বদলী করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন