• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,     

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেলা ১১টায় দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।

অভিযানের শুরুতেই অভিযোগের সূত্র ধরে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পায় দুদক। অভিযুক্ত কর্মচারী সুরুজ ত্রিপুরাকে মঙ্গলবারের মধ্যে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে বদলি করে দিতে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক শওকত কামাল নির্দেশ দেন দুদক কর্মকর্তারা।

পাসপোর্ট কার্যালয়ে সেবা নিতে আসা অনেক গ্রাহকই অভিযোগ করে বলেন, পাসপোর্টের ফরম পূরণ ও ছবি তুলে দিতে প্রতিটি টেবিলেই টাকা দিতে হয়। টাকা না দিলে কোন কাজই করেন না পাসপোর্ট অফিসের লোকজন। কেউ প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিদিন।

খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ সহকারী পরিচালক শওকত কামাল জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় কর্মচারীদের দিয়ে কাজ করতে হয়। এই সুযোগে একটি স্বার্থান্বেষী মহল সুযোগ নিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবলের জন্য লেখা হয়েছে। দুদক’র অভিযানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে।

দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও অভিযোগকারীর আবেদনের প্রেক্ষিতে দুদক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে বেশকিছু ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট কার্যালয়ে অভিযান শেষে দুদক’র টিম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন