• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: গ্রেফতার ২

নিজস্ব সংবাদ দাতা / ৩৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ মাহফুজুল হক (তুষার), জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার  (২৯ জুন) দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে দুই  বখাটেকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটে বুধবার (২৬ জুন) রাত ৮ টার দিকে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ খাসের গ্রামের এক কৃষকের মেয়েকে একই গ্রামের সুরুজ্জামালের ছেলে শাকিল মিয়া ও মোকছেদ আলীর ছেলে আপন মিয়া ২৬ জুন রাতে বাড়ির পেছন থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি ধান ক্ষেতে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়। মেয়েটি খাসের গ্রাম চিল্ড্রেন পার্ক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী৷

নির্যাতিতা শিশুটির পরিবার মানসম্মানের ভয়ে মামলা করেননি। পরে ঘটনাটি জানাজানি হলে শিশু ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে ২৯ জুন দিবাগত রাত ১টায় বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৩৪। মামলা দায়েরের পর রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম  বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুথজনকে জামালপুর আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন