• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না,দোয়ারাবাজা প্রতিনিধিঃ
বন্যায় দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ ও সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ। আরও উপস্তিত ছিলেন উপসহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেন, বোগলা দোয়ারাবাজার রাস্তার ব্যাপারে ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন।

বন্যায় যে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করে ইউপি সদস্য গণ দিলে তাদেরকে সাময়ীক খাদ্য সামগ্রী দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ বলেন, বোগলা দোয়ারাবাজার সড়কের মোহাম্মদ পুর মোকামের ভাঙন টি ১ মাসের মধ্যে নির্মান করতে হবে। ইউনিয়নের প্রতিটা কাচা রাস্তা শুকনো মৌসমে মেরামত করার অপেক্ষায় আছি।ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে বোগলা দোয়ারাবাজার সড়কের মামনপুর মোকামের সামনে ৮০ ফুট ভাঙা রাস্তা ও ভুজনা দোয়ারাবাজার সড়ক।

মহব্বতপুর বাজারে ব্যবসায়ীদের দোকানপাট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভাসিয়ে নেওয়া ঘর ও মালামাল সামগ্রী। ইউনিয়নের গ্রামীণ কাচা ও পাকা রাস্তা বন্যার পানিতে ভেঙে মানুষ চলাচলে অনুপযোগি হওয়ার চিত্র। স্থানীয়দের দাবী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তালিকা করে সাহায্য দেওয়া। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট দ্রুত মেরামত করা, তা না হলে উপজেলার সাথে ৫ টি ইউনিয়নের মানুষ যোগাযোগে দূর্ভোগ পোহাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন