• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

শতভাগ বেতনের দাবীতে অবস্থান ধর্মঘট পালন করেছেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ

নিজস্ব সংবাদ দাতা / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর  :   দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন প্রদানের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
পৌরসভা সার্ভিস (কর্মকর্তা-কর্মচারী) এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা প্রর্যন্ত পৌরসভার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ফুলবাড়ী শাখার সভাপতি (কর নিদ্ধারক) শহিদুল ইসলামের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক (প্রধান করআদায়কারী) আব্দুর রশিদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম, এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক শেখ সাহার আলী মতি, লাইসেন্স পরিদর্শক পরিমল চন্দ্র প্রমুখ।

বক্তগণ বলেন তারা সরকারের উন্নায়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য্র সরকারী বিধি অনুযায়ী চাকুরী করলেও সরকার থেকে কোন বেতন ভাতা পান না। পৌরসভার রাজস্ব্য দ্বারা বেতন ভাতা নেয়ায় কখনো বেতন পান কখনো পাননা। তারা বলেন গত ৫ মাস থেকে ফুলবাড়ী পৌর মেয়র তাদের বেতন দেয়নি, এখন তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবন যাপন করছেন। এজন্য তারা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও অবসরভাতা পরিশোধের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন