ঢাকা   ০৫:৪৮:২৩ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Monday, July 1, 2019,
  • 360 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,,

মোঃ মাহফুজুল হক (তুষার)   , জামালপুর প্রতিনিধিঃ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সেরা এবং শেরপুর-জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ  সরকারি আশেক মাহমুদ কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের শাখাভিত্তিক ওরিয়েন্টেশন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা জুলাই) কলেজ মিলনায়তনে বিজ্ঞান শাখার ওরিয়েন্টেশন শুরু হয় সকাল ১০টায়, মানবিক শাখার ১১টায় ও ব্যবসায় শিক্ষা শাখার বেলা ১২টায়।

 

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সরকারি  আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এতে বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ ও শিক্ষক সংসদের সম্পাদক জনাব মো. আব্দুল হাই আলহাদী। তিনটি শাখায় যথাক্রমে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হারুন অর রশীদ এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অন্তিক ঘোষ। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক খাবিরুল ইসলাম খান, যুগ্মআহ্বায়ক তারিফ হোসেন বাবু, আরমান হোসেন সাগর ও নাজমুল হোসাইন নিয়ন। বক্তাগণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও দ্বি বার্ষিক পাঠ পরিকল্পনা   বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি