• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

নিজস্ব সংবাদ দাতা / ৩০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও এখনই অবসরের প্রসঙ্গটি নাকচ করে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অনেক গুঞ্জন ছিল গতকাল শুক্রবার লর্ডসেই অবসরের ঘোষণা দেবেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে জানালেন, এখনই অবসর নিতে চান না। বাড়িতে এসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমি বাড়িতে যাব এবং আমার ক্যারিয়ার নিয়ে পুনরায় চিন্তা করব। এরপর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সেমিফাইনাল থেকে আগেই ছিটকে যাওয়ায় গতকাল শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষার ম্যাচে। এই ম্যাচে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের।

টাইগারদের আশা ছিল জয় দিয়েই শেষটা রাঙানো। কিন্ত ক্রিকেটের মক্কায় বিব্রতকর ব্যাটিংয়ে বাজেভাবে হারেই শেষ হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের যাত্রা। বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে আটটিতে খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি বাতিল হওয়াতে ভীষণ ক্ষতি হয়। তিনটিতে জয় আর তিনটিতে হেরেছে টাইগাররা।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘সত্যি হচ্ছে এই ধরণের ম্যাচ থাকলে সেটা কঠিন হয়, দুই দলের জন্যেই। পাকিস্তান হয়তো শেষ কয়েকটা ম্যাচ জিতে টাচে ছিল যেটা তারা থ্রু করতে পেরেছে। আমরা পুরো আসরে ইন অ্যান্ড আউট ছিলাম। জিতেছি হেরেছি, জিতেছি হেরেছি- এমন। আমরা তবুও শেষ পর্যন্ত টিকে ছিলাম। ভারতের বিপক্ষে হারার পর স্বাভাবিক যে আমরা হতাশ ছিলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন