• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

পাখির প্রেমে পড়ে পাখি হতে কাটলেন কান আর জিহ্বা

নিজস্ব সংবাদ দাতা / ৩৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

: মানুষের পাখি হওয়ার চেষ্টা। মানুষ ইচ্ছা পূরণের তাগিদে কত কিছুই না করে। এবার যুক্তরাজ্যে ওয়েকি টেড রিচার্ডস (৫৬) নামের এক ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের কান কেটে, জিহ্বা চিরে ও নাক বড় করেছেন। রিচার্ডস একজন পাখিপ্রেমিক। আর তাই পাখির মতো করে সাজতে গিয়েই তার এই হাল। এ খবর দিয়েছেন দ্য মিরর।মি

রর বলছে, যুক্তরাজ্যের এই পাখিপ্রেমিক ব্যক্তিগত জীবনে একটি জুতার কারখানায় কাজ করতেন। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি পাখির সন্ধানে পৃথিবীর নানা দেশ ঘুরে বেড়িয়েছেন। ২০০৭ সাল থেকে নিজের বাড়িতে পাখি পোষার পাশাপাশি নিজেকে পাখির মতো করে সাজাতে শুরু করেন তিনি। তার স্ত্রী স্টেলাও এরই মধ্যে নিজেকে পাখির মতো করে সাজানোর কাজ শুরু করেছেন।

পাখির বেশে নিজেকে দেখতে চান বলে; ছয় ঘণ্টার অস্ত্রোপচারে রিচার্ডসের শরীর থেকে কান কেটে নিয়েছে চিকিৎসকরা। আর বিশেষ আরেক অস্ত্রোপচারের মাধ্যমে নাকটিকে বড় করিয়ে নিয়েছেন তিনি। এখন এমন একজন শল্যচিকিৎসক খুঁজছেন যিনি তার নাকটিকে পাখির মতো বাঁকা করে দিতে পারবেন।

কান কাটা, নাক বড় করা ও আর গায়ে আঁকানো ১১০টি ট্যাটু উপভোগ করলেও অনেকেই তার সমালোচনা করেছেন। তবে রিচার্ডস শুধু তার কান কাটার পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, এতদিন ধরে বড় চুলে কান এমনিতেই ঢাকা থাকত। দেখা তো যেতই না। তাহলে কান দুটো কেটে ফেলতে বাধা কোথায়!

পিবিএ/


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন