• সোমবার, ১১ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের

হানড্রেড ওয়ান ফেবুলাস কোয়ালিটি লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কারে ভূষিত ড. সবুর খান।

নিজস্ব সংবাদ দাতা / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘হানড্রেড ওয়ান ফেবুলাস কোয়ালিটি লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন। গত ৪ জুলাই ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে যেসব ব্যক্তি বিশ্বব্যাপী ভূমিকা রাখছেন তাঁদেরকে প্রতি বছর ‘হানড্রেড ওয়ান ফেবুলাস কোয়ালিটি লিডার্স ইন দ্য ওয়ার্ল্ডথ পুরস্কার প্রদান করে থাকে দ্য ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস। এ বছর ড. মো. সবুর খানকে এ সম্মানে ভূষিত করল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা উন্নয়নে বই লেখা ও প্রকাশ করা, বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করা, স্টার্ট আপ মার্কেট চালু করা, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠা করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ চালু করা, ড্যাফোডিল ফাউন্ডেশন ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস) প্রতিষ্ঠা করাসহ নানা ধরনের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ড. মো. সবুর খান এ পুরস্কার পেলেন। দ্য ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস একটি শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম যেখানে কোয়ালিটি ম্যানেজমেন্টের কৌশল, তত্ত্ব ও প্রয়োগের সর্বশেষ বিষয়গুলো নিয়ে চর্চা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন