• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ২৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (৯ জুলাই) রাতে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার) -এ আক্রান্ত ছিলেন।

মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান, ৮ জুলাই বেলা ১১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন বাবা। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার (১০ জুলাই) সকাল ৮ টার কিছু পরে শান্তিনগরে নিজ বাসভবনে মুহাম্মদ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে আনা হয়েছে। অপূর্ব জাহাঙ্গীর জানান, এখানে কিছুক্ষণ রাখা হবে তার বাবার মরদেহ।  বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শান্তিনগরের চামেলীবাগ জামে মসজিদে। জানাজা শেষে তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মুহাম্মদ জাহাঙ্গীরের বড় ভাই প্রফেসর ড. ইউনূস। সকাল ৯টার দিকে মুহাম্মদ জাহাঙ্গীরের শান্তিনগরের বাসায় আসেন তিনি।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। একজন জনপ্রিয় টকশো উপস্থাপক হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। এছাড়া তিনি পত্রিকায় কলামও লিখতেন।  পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন