ঢাকা   ০৭:৪৫:৩৬ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ড. মারুফের

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সঙ্গে সম্পর্ক রাখা, গ্রেফতারে বাধা দেওয়া কিংবা জামিনের জন্য তদবির করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে ড. খন্দকার মারুফ হোসেন লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের দোসরদের সঙ্গে সম্পর্ক রাখলে, তাদের গ্রেফতারে বাধা দিলে, গ্রেফতারের পর তাদের ছেড়ে দেওয়ার জন্য তদবির করলে কিংবা তাদের জামিনের চেষ্টায় জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হতেই হবে।’
পোস্টের শেষাংশে তিনি ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেন।
তার এ বক্তব্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদের আইনি সহায়তা বা মুক্তির জন্য তদবিরে জড়িত থাকার বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি