ঢাকা   ০৬:১৮:১০ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : Saturday, July 13, 2019,
  • 270 Time View

১৩ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। শনিবার দিনভর বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের মংলারগাঁও, বড়বন্দ, তেগাঙ্গা ও সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের হতদরিদ্রদের মাঝে ১৫কেজি করে চাল বিতরণ করেন। তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপসহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, ডা. হাসান মাহমুদ, ইউপি সদস্য তাজির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেন, শুক্র-শনি দুই দিনে উপদ্রুত এলাকায় ৩ মেট্রিক টন (ভিজিএফ’র) চাল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি