ঢাকা   ০৬:৩৯:৫২ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

Reporter Name
  • Update Time : Wednesday, July 17, 2019,
  • 311 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি  . কম,

ঢাকা, বুধবার, ১৭ জুলাই ২০১৯ (স্টাফ রিপোর্টার): চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বুধবার (১৭ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদরাসা থেকে ফল জানতে পারবে। তবে তার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এরপর থেকে পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইটে গিয়ে রোল নম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।
ইন্টারনেট সংযোগ ছাড়া বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএস সেবায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যাবে। মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা ক্ষেত্রে- DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
মাদরাসা বোর্ডের আমিল পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি