• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

খাগড়াছড়িতে আষাঢ়ী পূর্ণিমা পালিত

নিজস্ব সংবাদ দাতা / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,      

খাগড়াছড়ি, প্রতিনিধি : আজ আষাঢ়ী পূর্ণিমা মারমা ভাষা (ওয়াছো হ্লাব্রে) বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম সামাজিক ধর্মীয় অনুষ্ঠান । খাগড়াছড়ির সকল বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদা মধ্যদিয়ে আষাঢ়ী পূর্ণিমা পালিত হয়েছে। মঙ্গলবার সকালের ঐহিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার দায়ক দায়িকাবৃন্দ সমাগম হয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ধর্মীয় পতাকায় উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিখারা দান, সংঘ দান, ভিক্ষু সংঘের পিন্ডদান, চীবর দান, ধর্ম দেশনা সভাসহ হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বিভিন্ন দানীয় বস্তু দানসহ দেশের সকল জাতির মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা করা হয়। এসময় অনুষ্ঠানে দায়ক দায়িকাদের উদেশ্য ধর্ম দেশনা প্রদান করেন য়ংড বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ।

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের তাৎপর্য্যপূর্ণ ও পবিত্রময় দিন। আজ পূর্ণিমা দিন থেকে তিন মাস বর্ষাবাস পালন করবে ভিক্ষু এবং সাধারণ দায়ক ও দায়িকারা। তিন মাস ভিক্ষুরা ধর্ম শিক্ষা অনুশীলন করবে। সাধারন দায়ক দায়িকারা ধ্যান সাধনাসহ পঞ্চশীল ও অষ্টশীল পালন করবে। ভিক্ষুরা বর্ষাবাস তিন মাস অন্য বিহারে কাজে গেলেও নিজ বিহারে এসে রাত্রিযাপন করেন। এ বর্ষাবাস অনুসারে বৌদ্ধ ভিক্ষুদের সিনিয়র জুনিয়র হিসেব করা হয়। যে ভিক্ষু বর্ষাবাস অথাৎ (ওয়াং) বেশী হবে সেই সিনিয়র ভিক্ষু হিসেবে গণ্য করা হয়।

মারমা সম্প্রদায়ে সমাজের রীতি অনুসারে যুবক যুবতীরা বর্ষাবাস এ তিন মাস বিবাহ আবদ্ধ করতে পারবে না।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন