• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

জাতীয় মৎস সপ্তাহে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

  • ১৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

 খাগড়াছড়ি,প্রতিনিধি : মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে জেলা মৎস অধিদপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভা করে।

জেলা পরিষদ সদস্য ও মৎস বিভাগের আহবায়ক শতরূপা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন,বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মৎস সম্পদকে কাজে লাগাতে হবে। সে সাথে উন্নয়নশীল গড়তে সকলকে আরো আন্তরিক ভুমিকা পালনের আহবান জানান তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন, খাগড়াছড়ি জেলা মৎস কর্মকর্তা আবুল খায়ের মো: মোখলেছুর রহমান, সদর ইউএনও শামসুন নাহার,সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,ভাইস চেয়ারম্যান আকতার হোসেন প্রমূখ।

এর আগে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মর্ত্তুজ আলীসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা র‌্যালী অংশ নেয়। মৎস সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি জেলা মৎস অধিদপ্তর ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন