ঢাকা   ০১:০৩:৪৩ এএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি এলাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : Thursday, July 18, 2019,
  • 405 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
১৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম , সোহাগ মজুমদার,

 খাগড়াছড়ি, প্রতিনিধি:  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় রূপচান মিয়া (৩৫) নামের এক ফল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক যোগে ফল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর গাড়ীতে থাকা আহতের বড় ভাই রূপচানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করে। সে লংগদু উপজেলা ইয়ারাংছড়ির জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, সে লংগদু থেকে ফল নিয়ে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় খাগড়াছড়ির নয় মাইল এলাকায় পৌছলে ঔৎ পেতে থাকা আঞ্চলিক দলের সন্ত্রাসীরা গাড়ীর গতিরোধ করে রূপচান মিয়াকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চাঁদার জন্য আঞ্চলিক দলের সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে প্রেরণ করে বলে তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি