• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছাড়ানোর নামে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা

রাজধানী উত্তরায় কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্য আটক

নিজস্ব সংবাদ দাতা / ৩৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
 মো:আতিকুর রহমান,উওরা,প্রতিনিধি :
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ফার্স্ট হিটার বস’ (এফএইচবি) নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে
আটক করেছে র্যাপিড অ্যাকশান
ব্যাটালিয়ন (র্যাব-১)। গতকাল রোববার
তাদেরকে আটকের বিষয়টি জানান র্যাব-১
এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী
পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন।
আটকরা হলেন- বিশু চন্দ্র শীল (২০),
নাঈম মিয়া (১৮), ইয়াসিন আরাফাত (১৮), আসিফ
মাহমুদ (২০), ফরহাদ হোসেন (২১), আল
আমিন হোসেন (১৯), বিজয় (১৯), শাওন
হোসেন সিফাত (২১), ইমামুল হাসান মুন্না
(১৯), তানভীর হাওলাদার (১৮), আকাশ মিয়া
(১৮), মেরাজুল ইসলাম জনি (২০), হযরত
আলী (১৮) ও রাজিব (১৮)। এ সময়
তাদের কাছ থেকে একটি এসবিবিএল
অস্ত্র ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা
হয়েছে।
এএসপি সালাউদ্দিন জানান, সম্প্রতি কিশোর
গ্যাং গ্রুপের আন্তঃকোন্দল ও আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি
হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর
ভিত্তিতে গোয়েন্দা নজরদারির
ধারবাহিকতায় ১৪ জনকে আটক করা
হয়েছে। আটকদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক
প্রত্যেকে কিশোর গ্যাং গ্রুপ
এফএইচবি’র সক্রিয় সদস্য। তারা গ্রুপের
সদস্য বাড়ানোর কৌশল হিসেবে একটি
ড্যান্স একাডেমি পরিচালনা করে
আসছিলো। আদতে উঠতি বয়সের
কিশোরদের তাদের গ্যাং গ্রুপে আকৃষ্ট
করার উদ্দেশ্যে এই ড্যান্স ক্লাব
পরিচালনা করা হতো।
উত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকারী
এফএইচবি গ্রুপটি দীর্ঘদিন ধরে অধিপত্য
বিস্তার করে আসছে। তারা মাদক সেবন,
স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই,
ফেসবুকে অশ্লীল ভিডিও শেয়ারসহ
বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি
সালাউদ্দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন