ঢাকা   ১২:৫৯:৪৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫

Reporter Name
  • Update Time : Thursday, October 29, 2026,
  • 6 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও এসআরইউ বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি