• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

কাদেরের সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

নিজস্ব সংবাদ দাতা / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, নাজমা আক্তার :     প্রিয়া সাহা ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রোববার (২১ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে রবার্ট মিলার সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে প্রিয়া সাহা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এর আগে সেতুমন্ত্রী মিলারকে বলেন, প্রিয়া সাহা কোন প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন অভিযোগ করেছেন এবং তার বক্তব্যের মর্মার্থ তিনি দেশে ফিরে এসে নিশ্চয়ই দেশবাসীর কাছে পরিষ্কার করবেন।

মন্ত্রী আরও বলেন, প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করে আর্ল রবার্ট মিলার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সমৃদ্ধি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন