• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে ভারতীয় পন্য সামগ্রীসহ ২জন আটক

নিজস্ব সংবাদ দাতা / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি, প্রতিনিধি:

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনর বানছড়া এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রবেশকালে ভারতীয় মালামালসহ দুই জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামালসহ মো: মাহবুবুর রহমান (২৫) ও মো: ইসতিয়াস জাকারিয়া (২১) আটক করে। আটককৃতদের বাড়ী সদরের শালবন ও মোহাম্মদপুর এলাকায়।

জানা যায়, পানছড়ি সাব জোনের টহল দল ভাইবোনছড়া এলাকায় যানবাহনে তল্লাশী করলে বিপুল পরিমান ভারতীয় চাপাতা, লেডিসব্যাগ জুতা, হারমোনি ও ভিভেলসাবান,ফ্লোর সেভলন, সেনোরা,র্ য়ারকালার, অটোবিন ক্রীম ও ভলিনি ক্রীম, পেইনআউট, কোলগেটটুথপেষ্ট, রেডডাবরটুথপেষ্ট, নেভিয়া ক্রীমসহ ২৬ পদের সামগ্রী আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ ২ জনকে খাগড়াছড়ি সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন সময়ে অবৈধমালামাল নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে দুই ব্যক্তিকে ভারতীয় মালামালসহ আটক করা হয়। ভবিষ্যতে এ কার্যক্রমের কঠোর ভাবে প্রতিরোধ করা হবে বলে জানান।

খাগড়াছড়ির সদর থানার ওসি তদন্ত মো: আফসার বলেন, বিপুল ভারতীয় মালামালসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন