• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম মজনুর কুলখানী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি ঃ শেরপুরের নকলা উপজেলাধীন কলাপাড়া গ্রামের মরহুম আঃ সালাম মন্ডলের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মজনুর কুলখানী ২৩ জুলাই মঙ্গলবার কলাপাড়া বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম শহিদুল ইসলাম মজনুর বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠিত কুলখানীতে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান এড. মাহবুবুল আলম সোহাগ, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, অবঃ প্রধান শিক্ষক মাওলানা ওয়ারেছ উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফরিদুল আলম আজাদ প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কলাপাড়া এম.ইউ দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা সাইফুল ইসলাম ও কলাপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল আলম। অনুষ্ঠানে বহু গণ্যমান্য্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় আওলামীলীগ নেতা কমর্ীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য মরহুম শহিদুল ইসলাম মজনু গত ১৮ জুলাই তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন