• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে:আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০১৯

২৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আগামী তিন বছরের মধ্যে দেশের সকল বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে সরকার। এছাড়া উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ২৮টি হাই টেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার হাই টেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনের পূর্বে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে।

এর আগে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ইনফো সরকার প্রকল্প ফেজ-৩ এর কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব ও ইউডিসি উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইন‌ফো সরকার ফেজ-৩ এর প্রকল্প প‌রিচালক যুগ্ম স‌চিব বিকর্ণ কুমার ঘোষ, শেরপু‌রের পু‌লিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) প্রমুখ।

¸


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন