• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রাণনাশের হুমকিতে জিডি করার পর থেকে সাংবাদিক মুশফিকুর রহমান নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম ,

নিউজ ডেস্ক : বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মামা এজাবুল হক। এর আগে প্রাণনাশের হুমকির মুখে থানায় জিডি করেছিলেন মুশফিকুর।

গত ২১ জুলাই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। ২২ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় জিডি করেছিলেন মুশফিক।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান গণমাধ্যমকে মুশফিকুর রহমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মুশফিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার বিকেলে মিরপুরের নিজ বাসা থেকে গুলশানে মামার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে জিডিতে উল্লেখ করা হয়েছে, গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরে ফেরার কথা ছিল তার। কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন