• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বিপ্লব সিকদার।। 

কুমিল্লার মেঘনা উপজেলা একটি নারী-অধ্যুষিত এলাকা। প্রায় অর্ধেকেরও বেশি ভোটারই নারী। বর্তমান রাজনৈতিক উত্তাপ ও সাংগঠনিক প্রতিযোগিতার মধ্যেও বিএনপিকে ভোটের রাজনীতিতে কৌশলী হতে হবে—বিশেষ করে নারীদের কেন্দ্র করে।
বিএনপির ৩১ দফা জাতীয় রূপকল্প ও আন্দোলনের কর্মসূচি নারীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি এখন সময়ের দাবি। শুধু মহিলা দলের সাংগঠনিক কাঠামোর উপর নির্ভর করলেই চলবে না। ছাত্রদলের ছাত্রী ইউনিট, যুবদলের নারী কর্মী এবং স্থানীয় পর্যায়ের নারী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে হবে।
নারী নেতৃত্বে যদি গণজাগরণ সৃষ্টি না করা যায়, তাহলে নির্বাচনী রাজনীতিতে বিএনপি কাঙ্ক্ষিত সফলতা থেকে কিছুটা পিছিয়ে পড়তে পারে। বিশেষ করে যখন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে নারী ভোটারদের নানা সুবিধা, উদ্বুদ্ধকরণ ভিতরে ভিতরে রাজনীতি অব্যাহত রয়েছে, তখন বিএনপির বিকল্প কণ্ঠ, বিকল্প প্রস্তাবনা এবং নারীকেন্দ্রিক উন্নয়ন ভাবনা স্পষ্টভাবে তুলে ধরা অপরিহার্য।
এই প্রেক্ষাপটে, মেঘনায় বিএনপির জন্য এখনই সময়—ছাত্রী ও নারী নেতাদের উত্থানে বিনিয়োগ করার। তাদের হাত ধরেই আন্দোলনের শক্তি এবং নির্বাচনী মাঠে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

লেখক -সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন