• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

চাঁদপুর মতলবে ডেঙ্গু জ্বরে নারী ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ৩০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য লাভলী বাশার (৩২) মারা গেছেন। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাভলী বাশার উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউপির সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি উপজেলার নাগদা এলাকায়। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক আবুল বাশারের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার-পাঁচ দিন আগে ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান লাভলী। সেখান থেকে গত বুধবার বাড়ি ফিরে আসেন। গত বৃহস্পতিবার দুপুর ১টায় জ্বরে আক্রান্ত হন। ওইদিন বিকেল ৩টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সেখানে চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন তাকে গত শনিবার বিকেলে ঢাকার বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করান। শনিবার দিবাগত রাত ৩টায় সেখানকার নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন