• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল

নদী ভাঙ্গনের কবল থেকে যে কোন মুল্যে চাঁদপুর কে রক্ষা করা হবে : এনামুল হক শামিম।

নিজস্ব সংবাদ দাতা / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

৫ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টি.. কম, দিলারা আক্তার লুনা :      পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এম এনামুল হক শামীম বলেছেন, যে কোন মূল্যে মেঘনার ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেঘা প্রকল্পের আওতায় চাঁদপুর ও হাইমচর উপজেলা স্থায়ীভাবে রক্ষাকল্পে ১১শথ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণ বাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  ১১শথ কোটি টাকায় যদি প্রকল্প বাস্তবায়ন করতে সমস্যা হয়, প্রয়োজনে ১৫শথ কোটি টাকা এ প্রকল্পে ব্যয় করা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মো. শওকত ওসমান।

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী ডিজাইন মোতাহার হোসেন ও প্রধান প্রকৌশলী কুমিল্লা অঞ্চল জহির উদ্দিনসহ আরো উর্ধ্বতন কর্মকতাগণ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন