• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

রাজধানীতে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

, বিন্দুবাংলা টিভি. কম ,

ঢাকা, সোমবার, ০৫ আগষ্ট ২০১৯ (স্টাফ রিপোর্টার): ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার শারমিন আক্তার (২৫) নামের ঢাকার এক আবহাওয়াবিদের ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু কিনা সেটা রিপোর্ট দেখার পর বলা যাবে। যদিও পারিবারিক সূত্র বলছে, শারমিন আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। পরিবারিক সূত্র আরও জানান, গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন। এ সময় টেস্টের রিপোর্টে তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু রক্তের প্লাটিলেট না বাড়ায় হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এরপর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। জানা গেছে, শারমিনের স্বামী আবহাওয়াবিদ নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তবে তিনি এখন দেশের বাইরে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন