• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা

আদিবাসী দিবসে পাল্টাপাল্টি কর্মসূচী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,
 খাগড়াছড়ি,প্রতিনিধি: খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচীর পালিত হয়েছে। দিবসটির পক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম র‌্যালি ও মানববন্ধন করে। অপরদিকে আদিবাসী স্বীকৃতির বিষয়ে সকল অপপ্রচার বন্ধের দাবীতে কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির দুই বাঙ্গালী সংগঠন।

শুক্রবার সকাল আদিবাসী স্বীকৃতির সকল অপপ্রচার বন্ধের দাবী জানিয়ে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম। কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, আসাদ উল্লাহ আসাদ,শাহাদাত হোসেন কায়েস মোঃ জাহিদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, একটি শ্রেণি নিজেদের আদিবাসী দাবী করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সকল আদিবাসী স্বীকৃতি অপপ্রচার বন্ধে সরকারের হস্থক্ষেপ দাবী করেন। অপরদিকে-বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে শুক্রবার সকালে মহিলা কলেজ এলাকা থেকে একটি র‌্যালি বের করে শহরের পুরাতন জীপ স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি চাইথোয়াই মারমা, মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি ক্যউপ্রু চাই মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সম্পাদক নক্ষত্র ত্রিপুরা প্রমূখ। এতে আদিবাসীদের ভূমি অধিকার ও সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন